দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬৩৩ জন শিক্ষার্থী।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মায়ানি, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালি ইউনিয়নের ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেতু’র উদোগে তৃতীয় বারের মতো আয়োজিত এই বৃত্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হলি নার্সিং কলেজের অধ্যক্ষ ছবি বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কান্তি বড়ুয়া, বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক স্বর্ণকমল বড়ুয়া, যুগ্ম আহবায়ক লায়ন তমাল কান্তি বড়ুয়া, সদস্য ইঞ্জিনিয়ার নিলয় বড়ুয়া, সেতু’র সভাপতি সৈকত বড়ুয়া ও সাধারণ সম্পাদক অভিজিত বড়ুয়াসহ শিক্ষক নেতৃবৃন্দ।
উপজেলার নেতৃস্থানীয় সম্মানীত গুণীজন, সম্মানিত শিক্ষকমন্ডলী, সম্মানীত অভিভাবকবৃন্দের সরব উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে পরীক্ষা কেন্দ্র। শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দের জন্য আলাদা বসার স্থান ছিল যা আয়োজনে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণে অনবদ্য ভূমিকা রেখেছে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হলি নার্সিং কলেজে এর অধ্যক্ষ ছবি বড়ুয়া, পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক তরুণ কান্তি বড়ুয়া, আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক বাবু স্বর্ণকমল বড়ুয়া, যুগ্ম আহবায়ক লায়ন তমাল কান্তি বড়ুয়া ও সদস্য ইঞ্জি. নিলয় বড়ুয়া সহ প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব শিক্ষক রিগান বড়ুয়া জানান, প্রতিযোগিতামূলক এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে কর্মপরিধি আরো বিস্তৃত করা হবে।
সংগঠনের সভাপতি সৈকত বড়ুয়া ও সাধারণ সম্পাদক অভিজিত বড়ুয়া'র নেতৃত্বে সকল সদস্য নিরলস পরিশ্রমের মাধ্যমে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষার আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করেন।
কর্তৃপক্ষ জানান, আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার "সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬" এর ফলাফল ঘোষণা করা হবে।
কে